Skip to main content

যে এসেছিল

যে এসেছিল, সে শুধুই লজেন্সের জন্যে এসেছিল, খোসাটার জন্য না। খোসাটার বোঝার ভুল ছিল। লজেন্সটাকে বার করে ওকে যখন দুটো আঙুলের একটা টোকায় রাস্তায় ফেলে দিল - ও এমন হতভম্ব হয়ে তাকিয়েছিল সবার মুখে দিকে! যেন বিশ্বাসই করতে পারছে না। দেখলাম ডাস্টবিনে মুখ গুঁজে পড়ে আছে। অভিমানে পাথর।

শুধু

গাছ, শুধু শিকড়ের ভরসায় আকাশের দিকে তাকায়
   তুমি শুধু এটুকু বুঝলেই হবে
গাছ, শুধু শিকড়ের জোরেই ঝড়কে সামলায়
   তুমি শুধু এটুকু জানলেই হবে
গাছ, শুধু শিকড়ের রসেই সিঞ্চিত তন্ত্রীতে তন্ত্রীতে
   ছেড়ে যেও না।
    শুধু এটুকু করলেই হবে।

 

INCLINATION

Let the Words immerse,into deeper heart ;
let the Thoughts untraced, losing route.
    Its a numerous fancy of mine ;
             to mark entirely ,
         A declining Sunshine.

এই তো জীবন

এই তো জীবন
   নিবিড় অন্ধকারে
এক টুকরো আলোকিত কোন

  এই তো জীবন


(ছবিঃ সমীরণ নন্দী)

বুদবুদ

সাবানের ফেনায় তৈরি বাতাসে ভাসা বুদবুদ - সুখ,

পরিচয়

কিছু পরিচিত মানুষ ছিল
      নাগালের বাইরে তারা আজ

নাগালের মধ্যে যারা
     রক্তের পরিচয়ে অপরিচিত

তবু কোথায় যেন চির-পরিচিতের সাজ

 

প্রার্থনা শুধু এই

প্রার্থনা শুধু এই

  সজনে বিজনে
  আঁধারে আলোতে
  সম্পদে বিপদে
  নিন্দা খ্যাতিতে

সত্যভ্রষ্ট যেন না হই

বন্ধুতা

আমার সাথে ভাব করবি মেঘ?
আমি যুগযুগান্ত এখানেই ঠাঁয় দাঁড়িয়ে
সময়ের দাঁড়ি।
তোমায় দেখি খোলা আকাশটার বুকে কেমন রঙ পাল্টিয়ে পাল্টিয়ে খেলো
জানো কতবার ভিজে গেছি তোমার ঢালা জলে
গর্বে বুক ফুলেছে। সবাইকে ডেকে বলেছি দেখ, ওই আকাশের জল আমারও সারা গায়ে!
পরেরদিনই সব জল শুষে নিয়েছে ওই আকাশের সূর্য, আমার যেন অধিকার নেই আকাশের জলে ভিজে থাকার!

মিথ্যার মত সত্যি কথা

ছেলেটা একলা হাঁটল অনেক দূর
মেঘের সাথে দেখা হল। সে বলল, যাবি?
ছেলেটা বলল, চল
মেঘের সাথে এক যুগান্ত হেঁটে এল
নদী বলল, যাবি?
ছেলেটা বলল, যাব
নদীর সাথে এক সমুদ্র বেড়িয়ে এল

এভাবে সে এক জঙ্গল হাঁটল গাছের সাথে
এক তেপান্তর হাঁটল দিগন্তের সাথে
এক স্বর্গ হাঁটল দেবতার সাথে
এক নরক হাঁটল অসুরের সাথে

শিক্ষার দোষ

 
গত দু'দিন ধরে ফেসবুকে দুটো পোস্ট অনেকবার চোখে পড়ল।
Subscribe to
↑