কিছু সময় তো
মানুষ সুখী হয় কিসে
মানুষ সুখী হয় কিসে?
সুখ পেয়ে
না দুঃখ দিয়ে?
মানুষ দুঃখী হয় কিসে?
দুঃখ পেয়ে
না সুখ দেখে?
সবই রঙের কারচুপি
তুমি তো কপট নও
তুমি তো বহুরূপী
অভিনেতা কি প্রতিশ্রুতি দেয়?
কি যে বলো!
সবই রঙের কারচুপি
মতিগতি
লঙ্কা মাখা আঙুল
জিহ্বা স্পর্শে ক্ষতি কি সেমতি?
চ্ক্ষু স্পর্শে হইবেক যেমতি?
ধর্ম করিলে স্পর্শ রাজনীতি
কোন খাতে বহিবে মতিগতি?
একটা মরুভূমি দাও
আমায় শুধু একটা বিস্তীর্ণ মরুভূমি দাও
যেখানে কোনো ফুলের যত্ন নিতে হয় না
যেখানে কোনো নদীর জোয়ারভাটার হিসাব রাখতে হয় না
যেখানে হঠাৎ হারিয়ে যাই যদি
কোনো নাম ঠিকানা লেখা কাগজ
হাওয়ায় উড়ে বেড়ায় না
কি এমন পার্থক্য বলো?
তুমি অলীক বিশ্বাসে
অলীক স্বপ্নের জালে
আত্মমগ্ন জড়
আমি নিরাশ বিষন্নতায়
ধূ ধূ মরীচিকায়
আত্মকেন্দ্রিক অসাড়
কি এমন পার্থক্য বলো?
আরাম পেয়েছ এতটুকু?
তুমি কষ্ট পেতে ভয় পাও বলে
কষ্টের মানে খুঁজে মরো দিনরাত
সত্যি করে বলো তো
এতো ব্যাখ্যা, এত পাণ্ডিত্যেও
আরাম পেয়েছ এতটুকু?
শোক
একটা নিজস্ব ঘোর থাকে
সে ঘোরে থাকি আমি
...
এক পেয়ালা চা
জীবন বলিতে যা বুঝি
এক পেয়ালা চায়ের কাছে
...
অপেক্ষা
তুমি তাই অপেক্ষা করো চমকের
আমার সে আলো নিরন্তর
...
