যা কিছু লুকালে
সৌরভ ভট্টাচার্য
24 November 2021
যা কিছু লুকালে আড়ালে
যে মন তা জানে
সে মনকে লুকাবে কোথায়?
যে মন তা জানে
সে মনকে লুকাবে কোথায়?
জীবন
সৌরভ ভট্টাচার্য
24 October 2021
এতবার জীবন আমার থেকে বিমুখ হতে চাইল
এতবার আমি চাইলাম বিমুখ হতে জীবন থেকে
তবু ভীষণ ঝড়ে
জানলার পাল্লা দিতে দিতে দেখেছি
প্রদীপের শিখা সামলাতে ব্যস্ত সে-ও
হে মহাজীবন
সৌরভ ভট্টাচার্য
8 October 2021
হে মহাজীবন
আমার ঈশ্বর, বিজ্ঞান, উন্নত সভ্যতা
সব নিয়ে নাও
শুধু বলে যাও
মানুষ তবু কেন শান্তি চায় না?
কিছু হারিয়ে যায়নি
সৌরভ ভট্টাচার্য
31 August 2021
একটু শান্ত হও
কিছু হারিয়ে যায়নি
দুঃস্বপ্নে কিছুকে
নিজের ভেবেছিলে শুধু
কিছু হারিয়ে যায়নি
দুঃস্বপ্নে কিছুকে
নিজের ভেবেছিলে শুধু
তবু বারবার
সৌরভ ভট্টাচার্য
10 August 2021
ব্যথা তোমার
আমার তো নয়
তবু বারবার
ফিরে ফিরে আসি
মনে বাসি ভয়
অনুভব করেছি
সৌরভ ভট্টাচার্য
6 July 2021
দেখা হয়নি
শোনা হয়নি
জানা হয়নি
অনুভব করেছি
দেখায়
শোনায়
জানায়
যারা গেছেন
সৌরভ ভট্টাচার্য
12 June 2021
যারা গেছেন
তারা নাকি সবাই ঈশ্বরের কাছে আছেন
ঈশ্বরের দমবন্ধ লাগে না
এত এত
অনিচ্ছুকভাবে আসা
মানুষের দীর্ঘশ্বাসে?
রাস্তা
সৌরভ ভট্টাচার্য
12 June 2021
যে রাস্তা কোথাও নিয়ে যায়নি
তার কাছে হতে চাইলাম বাধ্য
যে রাস্তা
নিজেকে ফুরিয়ে
আমায় পৌঁছে দিল
তার কাছে হলাম অকৃতজ্ঞ
এমনই দুঃসময়
সৌরভ ভট্টাচার্য
28 May 2021
এমনই দুঃসময়
"মানবিক" হওয়াও
খবরের শিরোনাম হয়
আমার যে আমি
সৌরভ ভট্টাচার্য
24 May 2021