Skip to main content

সময়

যুক্তি নয়, তর্ক নয়

মা

মা

যে বাতাসে

যে বাতাসে শ্বাস নেয়

সে বাতাসেই ঝড় ওঠে

তাই বলে

    শ্বাস বন্ধ করে তো বাঁচে না মানুষ!

নিঃসঙ্গ নয়

নিঃসঙ্গ নয়
একা করে গেলে

নীরবতা
সে তো
শব্দের অপারগতা

আমায় নিলে
আমাকে সরিয়ে ফেলে

 

[ছবিঃ অনিকেত ঘোষ]

ফিরে তাকানো

ফিরে তাকানোর কারণ শুধু না
        ফিরে তাকানোর সুখও যখন 
                          তুমি

 

(pc: Aniket)

অভিমান

পুড়তে রাজী আছি
যদি ছাই হয়ে গেলে আর ফিরে না তাকাও

শূন্য হয়েও যেতে পারি অনায়াসে
যদি আর কোনোদিন ডাক না পাঠাও

 

(ছবি Aniket Ghosh)

Subscribe to উপপত্র