Skip to main content

আটকে

জোয়ারের জলে কোথা থেকে রাশ রাশ কচুরিপানা ভেসে এলো গঙ্গার বুকে

ভাঁটায় ফিরে গেল না ওরা
পাড়ে পাড়ে বেধে থেকে গেল
   ফিরে গেল জোয়ারের জল

পারতে না?

না হয় দাঁড়াতে আরেকটু
আমার চলার তো কোনো সময়সারণি নেই 
  নেই জোয়ার ভাঁটার মত আসা-যাওয়াও 
না তো আছে উদয় অস্ত যাওয়ার মত আহ্নিক গতি

কি এত খোঁজে?

ব্যস্ত পাঁচমাথার মোড়ে দাঁড়িয়ে, 
একা দুপুরে কোনো মাঠে বসে
শ্মশানের বাইরে বসে দাহ পূর্ণ হওয়ার অপেক্ষায়
কিম্বা মন্দির থেকে বেরিয়ে
অথবা সমুদ্রের ধারে

গ্রে জোন

ফুঁ দিয়ে প্রদীপ, মোমবাতি, উনুন নিভিয়ে দেওয়ার পর লোকটা মুখ ফুলিয়ে, গাল ফুলিয়ে তৈরি হতে লাগল...

এত কিছু মনে রাখো কেন?

এত কিছু মনে রাখো কেন?
তোমার স্মৃতির শিকলে আটকে কিছুটা তুমি
                কষ্ট পাচ্ছ 
ভুলে যাবে?

সময়

সময়ও সময়কে থেমে দেখে 
এক সময় আলোচনা করে অন্য সময়ের 
কোনো এক সময়ের ঝড়ে ডোবা জাহাজের ভাঙা টুকরো
          খুঁজে পায় আরেক সময় 

জোনাকি

অন্ধকার গাঢ় ভীষণ
চেতনা, জোনাকির মত ঝলসে উঠছে
   এখানে ওখানে, দেখছি
...

দুর্ভাগ্য

বাধা তো নেই
ছিল না কোনোদিন

যে কীট মাকড়সার জালে আটকা -
   সে জাল কি তার বাধা? সে তো দুর্ভাগ্য!

সুন্দর

তুমি সুন্দর

চোখের আড়ালে তুমি সুন্দর

চোখের নাগালে তুমি সুন্দর

গাছের ফাঁকে রোদের খেলার মত
...

বিস্মরণ

সামনে প্রবহমান গঙ্গা
  আমার এক 'আমি' মুগ্ধ হয়ে তাকিয়ে ওপারে
         আজকের দিনের শেষ সূর্য, দিগন্ত শয়ানে

Subscribe to কবিতা