তুমি চিন্তা করতে জানো? তবে বাস্তবে আর ভাবনায় অনেক অসংগতি নজরে আসবে। অসংগতিকে দুর্বল এড়িয়ে যায়। কারণ সে পছন্দ অপছন্দের শেকলে বাঁধা। অসংগতি নিয়ে বাঁচতে অসহ্য লাগে? তবে তোমার চিন্তারা শক্তিশালী। ওরা নিজের পায়ে দাঁড়াতে জানে। ওরা জানে প্রকৃতিতে অসংগত কিছু টিকে থাকে না বেশিদিন। জড়ের জগতে সংগতির অন্বেষণকে বলে বিজ্ঞান। মানবিক চেতনায় সংগতির অন্বেষণ ধর্ম, মানুষের ধর্ম। ন্যায় যার আরেক নাম। মানুষ অন্যায় আর মিথ্যায় বাঁচে না বেশিদিন। সভ্যতাও ধ্বংস হয়ে যায়। ইতিহাস সাক্ষী।
অসংগতি কি ক্ষুব্ধ করে তোমাকে? অস্থির করে তোলে দিন রাত? কোনো কুসংস্কার, কোনো গোঁজামিল, কোনো গোল গোল যুক্তি কি সান্ত্বনা দেয় না তোমায়? তবে তুমি এখনও বেঁচে আছ। প্রাণের সঙ্গে প্রাণের যোগকে বলে সংহতি। কিন্তু নিজের মধ্যে অসংগতি থাকলে হয় কি গো তা? হয় না। বরং অসংগতির অশান্তিতে বাঁচো মানুষের মত। প্রতিবাদ করো অসংগত অসমীচীন যা কিছু চারপাশে তার। অসংগতিকে আড়াল করে ঘুমিয়ে পোড়ো না, অনেকেই ঘুমিয়ে থাকে বলে। ওটা দুর্বলতা। তুমি দুর্বল হোয়ো না।
Category
- Log in to post comments
- 1 view