সৌরভ ভট্টাচার্য 20 June 2019 সব কিছু গোছানো ছিল তুমি এলে সব গোছানোর মধ্যে তোমাকেও গুছিয়ে রাখতে গেলাম বললাম, গুছিয়ে নাও নিজেকে তুমি বললে, "উদ্ধত" বুঝলাম না আজ সব কিছু গোছানো যেমনটা আমি চেয়েছিলাম রেখেছিলাম শুধু না বোঝা বেমানান শব্দটা ছাড়া "উদ্ধত" Category কবিতা Log in to post comments3 views