বিশ্বাস
সৌরভ ভট্টাচার্য
8 October 2015
বিশ্বাস চোখ রাঙিয়ে আনা যায় না, বিশ্বাস বাক চাতুরীতে টেকে না, বিশ্বাস বড় অঙ্কের সংখ্যা জন্ম দেয় না।
বিশ্বাস জন্মায় আরেকটা শুদ্ধ বিশ্বাস থেকে। যেমন প্রাণ থেকে প্রাণ, শিখা থেকে শিখা, তেমন বিশ্বাস থেকে বিশ্বাস।
সরে যেও না
সৌরভ ভট্টাচার্য
27 January 2015
সরে যেও না
তুমি সরে গেলে
ফুসফুসে অক্সিজেন এসে ফিরে যাবে
বুকের সাথে মিশবে না