সৌরভ ভট্টাচার্য 31 January 2017 সেই চেনা সরষে ক্ষেত দেখে এলাম জ্যোৎস্নায় ভিজে চুপচুপে ডাকলাম। কেউ সাড়া দিল না। জিভ কাটলাম মনে মনে খেয়াল করিনি মেঘ ছেঁড়া চাঁদ ওদের মাঝখানে আমিও তো সাড়া দিই না অন্যের ডাকে, যখন ব্যস্ততার মেঘ ছেঁড়া তোমার চোখ আমার চোখের সামনে Category কবিতা Log in to post comments7 views