Skip to main content

অন্ধকার থেকে হাত বাড়িয়ে বইটা দিল। বলল, পড়ো।

বইটা হাতে নিয়ে বললাম, সূচিপত্র কোথায়?

অন্ধকার থেকে সে বলল, নেই। শেষ পাতা অবধি পড়ো।

বললাম, শেষ পাতা কত পাতাতে গিয়ে?

কেউ উত্তর দিলো না।

Category