সৌরভ ভট্টাচার্য 22 January 2021 দুয়ার তো আমারও ঘরের ভেঙেছে ঝড়ের রাতে রবীন্দ্রনাথ আমারও ঘরের আলো নিভেছে হয়েছে সব কালো রবীন্দ্রনাথ অন্ধকারে ডুবে যেতে যেতে আমিও আকাশ পানে হাত বাড়িয়েছি রবীন্দ্রনাথ কিন্তু আমার ঘর ভরা শূন্যতার বুকের উপর কেউ দাঁড়ায়নি রবীন্দ্রনাথ আমি কি তুমি বলো! Category কবিতা Log in to post comments11 views