বউটা
সৌরভ ভট্টাচার্য
22 February 2018
বউটা সকালে উঠে ঝাঁট দেয়
বউটা একটু বেলায় আঁচ দেয়
বউটা দুপুরবেলা ভাত দেয়
বউটা বিকেল বিকেল চা দেয়
...
বউটা একটু বেলায় আঁচ দেয়
বউটা দুপুরবেলা ভাত দেয়
বউটা বিকেল বিকেল চা দেয়
...
তবে আজ কিসের উৎসব?
সৌরভ ভট্টাচার্য
21 February 2018
আজ ভাষা দিবস। সাহিত্য দিবস না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমার মাতৃভাষা দুর্ভাগ্যজনকভাবে বাংলা। তাই আমার এই দিনটাতে কোনো গর্ব নেই। যে ভাষায় প্রাথমিক শিক্ষা দেওয়ার কথা ভাবতে পারা যায় না, যে ভাষায় কথা বলার মধ্যে সম্মানবোধ সাধারণ বাঙালী জনচেতনার নেই, আর যা হোক সেই ভাষা নিয়ে আদিখ্যেতা করার মত মানসিক গঠন আমার নেই।
...
...
ফাঁকি
সৌরভ ভট্টাচার্য
20 February 2018
সাধু চলিত,
আরবি ফারসি উর্দু হিন্দী ইংরাজী পাঞ্জাবী তামিল তেলেগু
বাংলার সাথে সবই মিশুক, ক্ষতি নেই ভাই, ক্ষতি নেই
শুধু বাংলাই কেন, সবার সাথে সবই মিশুক
ক্ষতি নেই ভাই, ক্ষতি নেই
...
আরবি ফারসি উর্দু হিন্দী ইংরাজী পাঞ্জাবী তামিল তেলেগু
বাংলার সাথে সবই মিশুক, ক্ষতি নেই ভাই, ক্ষতি নেই
শুধু বাংলাই কেন, সবার সাথে সবই মিশুক
ক্ষতি নেই ভাই, ক্ষতি নেই
...
হারিয়ে গিয়ে
সৌরভ ভট্টাচার্য
18 February 2018
যেমন তেমন নয়, আস্ত একটা সূয্যি গিলে দিনটা দিল চম্পট। অমনি তিরপল ফেলে হুস্ করে হল অন্ধকার। কেউ কোত্থাও নেই। ইয়াব্বড় আম বাগান। ইদিকে গাছ, উদিকে গাছ। বোলের ম ম গন্ধ। কোন দিকে যাই? ঝাপসা রাস্তা দেখা যাচ্ছে এঁকে বেঁকে। মাটির রাস্তা। হঠাৎ আওয়াজ - কেঁউ... কেঁউ... বাচ্চা কুকুর। পিছু নিয়েছে। ঘুটঘুইট্টা অন্ধকার বাড়ছে। ওডা কে?
...
...
ভালো থাকার পাসওয়ার্ড ©জে কৃষ্ণমুর্তি
সৌরভ ভট্টাচার্য
18 February 2018
তোমার জীবন জুড়ে নানা দ্বন্দ্ব। প্রথম আর প্রধান দ্বন্দ্ব তোমার নিজেকে নিয়ে। তুমি যা আর তুমি মনে করো যা হওয়া উচিত ছিল - তার দ্বন্দ্ব। তুমি নিজের দিকে সরাসরি তাকাও না। তোমার লক্ষ চোখে লক্ষ জন। তুমি তুলনা টেনে চলছ। তোমার চলতে ফিরতে নানা গুরু, নানা নেতা, নানা শিক্ষক। তাদের নানা উপদেশ। সবার নিজস্ব মত তোমাকে নিয়ে - তোমার কি হওয়া উচিত ছিল। ছোটবেলা থেকে তুমি শুনে আসছো তোমায় কি কি হতে হবে; কেমন করে হাঁটতে হবে, খেতে হবে, শুতে হবে, কথা বলতে হবে, প্রেম করতে হবে, আদর করতে হবে, ঝগড়া করতে হবে ইত্যাদি।
...
...
ভালো থাকার পাসওয়ার্ড (© বুদ্ধ)
সৌরভ ভট্টাচার্য
17 February 2018
চারটে কৌশল। ভালো থাকার। মনকে ভালো রাখার। বুদ্ধধর্মে একে বলে 'ব্রহ্মবিহার'। কথাটা শক্ত। ব্রহ্ম অর্থে আনন্দ বুঝে নিলে হ্যাপা নেই। গুরুদেব বলেন, সত্যকে পাই নিয়মের মধ্যে আর আনন্দকে পাই সৌন্দর্যের মধ্যে। চিন্তার জলে ভাবের স্রোত। অববাহিকা আমার হৃদয়, মানে আমি। ডুবছি আর ভাসছি। বিরাম নেই। কখনও আবার নিজের তৈরী ঘূর্ণিতে ফাঁসছি। ত্রাহি ত্রাহি রব। নানা মানুষের সম্ভার নিয়ে সংসার। এত বিচিত্র গতিতে হাল ঠিক রাখি কি করে? সেই নিয়েই কথা। এর মধ্যেই ভালো থাকার একটা প্রাচীন কৌশল নিয়ে খানিক কথা বলার ইচ্ছা।
...
...
শূন্যতা
সৌরভ ভট্টাচার্য
16 February 2018
শূন্যতা বড় আজিব বস্তু....বস্তু?!
তাকে বুকে নিয়ে বেড়াও তো তার থেকে ভারী বস্তু সংসারে আর দুটো নেই।
...
তাকে বুকে নিয়ে বেড়াও তো তার থেকে ভারী বস্তু সংসারে আর দুটো নেই।
...
আমরা সব কিছু দেখি
সৌরভ ভট্টাচার্য
16 February 2018
আমাদের এখন ভীষণ দেখার ইচ্ছা। আমরা সব কিছু দেখি। সিনেমা, সিরিয়াল, নিউজ, গান, নাটক, আত্মহত্যা, ট্রোল ইত্যাদি ইত্যাদি।
আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এই অতি-দিদৃক্ষা কি আমাদের ভাব জাগতিক সাহিত্যের মান কমিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করছে? শুধু বাংলা ভাষার কথাই বলছি না।
...
আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এই অতি-দিদৃক্ষা কি আমাদের ভাব জাগতিক সাহিত্যের মান কমিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করছে? শুধু বাংলা ভাষার কথাই বলছি না।
...
চম্পা
সৌরভ ভট্টাচার্য
16 February 2018
"মরা একটা মাছেরও দাম আছে, আমাদের কি দাম বল? মরলে সবাই বলবে শ্মশানে নিয়ে যাও"
এক নিঃশ্বাসে এতটা বলে দম নিল চম্পা। তখনও ভোরের আলো ফোটেনি। অন্ধকারটা ভালোই লাগে চম্পার। চাদরটা বুকের উপর টেনে নিয়ে বলল, "বাবু একটু জানলাটা খুলে দে তো, টুনটুনিটা ডাকছে।"
...
এক নিঃশ্বাসে এতটা বলে দম নিল চম্পা। তখনও ভোরের আলো ফোটেনি। অন্ধকারটা ভালোই লাগে চম্পার। চাদরটা বুকের উপর টেনে নিয়ে বলল, "বাবু একটু জানলাটা খুলে দে তো, টুনটুনিটা ডাকছে।"
...
কবিতা - বিশল্যকরণী
সৌরভ ভট্টাচার্য
15 February 2018
তখন আমার অশৌচ। মা চলে গেছেন। সবাই বলল, মন্দিরে যেও না, শুভ অনুষ্ঠানে যেও না, তোমার অশৌচ। এক বছর। প্রথম কয়েকমাস কিছু বুঝলাম না। পরে ধীরে ধীরে বুঝলাম কথাটা কত গভীরে কাজ করে গেছে।
...
...