Skip to main content

আদতে

নৈকট্যের আশ্বাস
আদতে তো বিশ্বাস

নইলে উকুন কৃমিও তো
কত কাছাকাছি থাকে

তা যদি না হয়
...

জগতে আনন্দযজ্ঞে

রামকৃষ্ণদেবের মিশন কি ছিল? তিনি কি সত্যিই সর্বধর্মসমন্বয় বেশ পরিকল্পনা করে করেছিলেন? সে সব আলোচনা থাক।

   আমাদের আজকের জীবনে কি সেদিনের সংশয় আছে? অবশ্যম্ভাবীভাবেই নেই। সেদিন ক্রিশ্চান মিশনারী, ব্রাহ্মধর্ম ইত্যাদির সংঘাতে ঈশ্বরের সাকার নিরাকার নিয়ে দোলাচাল আজকের দিনে আছে? মূর্তিপুজো ঠিক কি ঠিক নয়, এইসব নিয়ে ভাবনা আজকের মানুষের কই? দরকার নেই। সে তো ভালো কথা।
...

শান্তিকাব্য

জানলাটা খুলতে পারি

   নাও পারি


   সে আমার ইচ্ছা


জানলাটা খুললে যদি
...

সে ও অ্যালজাইমার

সেদিনও ডাল উথলে উনুন নেভাত

সেদিনও ভাতের ফ্যান উথলে স্টোভ নেভাত

সেদিনও দুধ উথলে গ্যাস নিভিয়ে

   চুড়ির রিনিঝিনি শব্দে আতঙ্কিত দৌড় লাগাত
...

এগারোটা রুটি

"আজ রুটি করতে ইচ্ছা করছে না... তরকারি সকালের যা আছে হয়ে যাবে... বাজার থেকে একটু রুটিটা নিয়ে চলে আসবে?....."

দুটো ঘর। চার-পা বেশি হাঁটলেই দেওয়াল। বারান্দা মানে সরু গলি। খোলা হাওয়া বলতে বড় রাস্তায় খেলে বেড়ানো হাওয়া সরু গলিতে ঢোকে যেটুকু, সেটুকুই। কালো-নীল ছাপ ছাপ একটা নাইটি আর লালে কালো ফুল আঁকা একটা নাইটি - এই দুটোতেই নিজেকে দেখতে দেখতে চোখে অন্য রঙ যেন আর সহ্য হয় না রাখির।
...

যে হিসাব রাখত

কিছু সুখ উত্তরাধিকারসূত্রে পেলাম

কিছু সুখ দিল সময়

কিছু সুখ দিল

   মানুষ। প্রকৃতি। আকাশ।
...

প্রতিবেশী

সবাই জানে বিশুদার চায়ের দোকানে যে খোঁচা খোঁচা দাড়ি মানুষটা খালি গায়ে, চেকচেক লুঙ্গি পরে খবরের কাগজ পড়ে রোজ সকালে - সে আসলে ঈশ্বরের প্রতিবেশী।

এ ও সে মাঝে মাঝে পুরোনো খবরের কাগজ নিয়ে আসে, লোকটার পাশে বসে, ফিসফিস করে প্রশ্ন করে লোকটার কানে কানে।

কেউ বলে, ঈশ্বরের বাড়ির বাগান কি আকাশে ছুঁয়ে থাকে?
...

ভারতবর্ষ - তিন জনের চোখে, তিন কালে, তিন ভাবে

নিজের দেশকে চেনা দুটো পথে হতে পারে, এক তথ্যে, দুই আত্মায়। বেশ কয়েকদিন যাবৎ কয়েকজন মানুষ মাথার মধ্যে যেন মেলা বসিয়েছিলেন। ম্যাক্স মুলার, কার্ল ইয়ুং আর উইলিয়াম ডালরিম্পল। ম্যাক্স মুলার ভারতে আসেননি। কার্ল ইয়ুং ভারতে এসেছেন। আর উলিয়াম ডালরিম্পলকে তো ভারতের স্থায়ী বাসিন্দাই বলা চলে এখন। তিনজন মানুষের সময় আলাদা। কাজের ধারা আলাদা।
...

স্বপন মহারাজ

ফেসবুক থেকে একটু দূরে আছি কয়েকদিন হল, একান্ত ব্যক্তিগত কিছু কারণে। কিছু বই মনের মধ্যে আঁকশি দিয়ে এমন হ্যাঁচকা টান মেরেছে যে 'ডুব দে রে মন' অবস্থা। কিন্তু তবু একবার আসতেই হল। কারণটা সুখকর নয়, একটা ভারবহ কর্তব্যের জন্য।

আজ খানিক আগে জানলাম রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী সত্যস্থানন্দজী মহারাজ একটি দুর্ঘটনায় শিমলার ওদিকে মারা গেছেন।
...
Subscribe to