Skip to main content

নলবন মেট্রো স্টেশনের উপর

ঘুমন্ত বেড়ালের মত শুয়ে বিকেলের রোদ

মা ফ্লাইওভারের পাশে

আপাদমস্তক বোলে সেজে আমগাছটা দাঁড়িয়ে

বেকার প্রেমিকের মত

   যৌবনের ভীরু উৎকন্ঠায়

মনে ছিল না

সমুদ্র অভিসারী বালিতটে

আত্মগোপনকারী ভাঙা ঝিনুকের মত

তোমার বাস

আমারই চেতনায় অদৃশ্য হয়ে

কী সাবলীল

এইমাত্র বিঁধলে

      যন্ত্রণায়

অশ্রু

সেও তো মধ্যাকর্ষণগামী

পিঠে তানপুরা বাঁধা

এক যুবক চলেছে বাইকে

   সেক্টর ফাইভের রাস্তা দিয়ে

     নীল পাঞ্জাবি উড়িয়ে

এ শহর তো এমনই প্রতিবাদী

     অভিমানে। বাউলের আকাঙ্খায়।

          পলাশের ভেলায় মেঘদূতযামী।

Category