Skip to main content

জানি পলাশ এসেছে

জানি পলাশ এসেছে

জানি বসন্তের বাতাস বইছে অহরহ

কিন্তু বলো তো প্রেমিক
    এ বসন্তে কিসের দাহ বেশি?
       হৃদয়ের, না পকেটের? 

কে বেশি যাতনাময় 
   বসন্তের কোকিল? 
       নাকি সিলিণ্ডার আর পেট্রোল? 

"রোদনভরা এ বসন্ত, সখী কখনও আসেনি বুঝি আগে"....

চারপাশ

আমার একজন শিক্ষক ছিলেন। ভীষণ বামপন্থী। এমনই বাম যে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্তসঞ্চালন বোঝাতে গিয়ে বলেছিলেন, বাম অলিন্দ নিলয় দিয়ে শুদ্ধ রক্ত যায়, কারণ বামেরা সব সময় শুদ্ধ।

দৃষ্টিভঙ্গী

যদিও আমরা কথায় কথায় খাজুরাহো, কোনার্কের মূর্তির দিকে আঙুল তুলে বলি, দ্যাখোদিকি আমরা কত উদার, কি নিষ্কাম দৃষ্টিভাবনা আমাদের, তবু মিন্ত্রার ভাগ্যে তা জুটল না। কদিন আগেই গয়নার বিজ্ঞাপন নিয়েও একই ঘটনা ঘটেছিল। 

পোর্টিং

যখন ফোন নাম্বার পোর্টিং করার ব্যাপারটা জানলাম, আবার বেশ মজা লাগল। আমার একটা এয়ারটেল নাম্বার ছিল, মানে যেটা আমার বর্তমান ফোন নাম্বার আর কি। তো আমার কি খেয়াল হল, মনে হল এয়ারটেলে কেন থাকব, যাই এয়ারসেলে, বেশ সস্তা। দিলুম পোর্টিং এর আবেদন করে। এয়ারটেল থেকে ফোন করল, কেন ছাড়ছেন, এতদিনের পুরোনো কাস্টমার আপনি। বললুম, "আপনাদের এখানে থেকে আমি কাজ করতে পারছি না, না ফোন ঠিক আসছে,

প্রশ্ন

বাল্মীকি বিভ্রান্ত হইয়া তুলসীদাসকে জিজ্ঞাসা করিলেন, ভাই একটি প্রশ্ন আছে?

তুলসীদাস বলিলেন, বলো দাদা। 

বাল্মীকি উদ্বিগ্ন স্বরে কহিলেন, ভাই তুমি কি তোমার রামচরিতমানসে প্রভু শ্রীরামের কোনো নাম নেতাজী বা সুভাষ রাখিয়াছিলে?

তুলসীদাস কহিলেন, না তো দাদা। 

সেন্টি গল্প

তো কি হল কিছু বঙ্গসন্তানের ইচ্ছা হল জঙ্গল থেকে বাঘকে আনবে আমন্ত্রণ করবে। বেজায় বড় উৎসব করবে, লোককে একেবারে তাক লাগিয়ে দেবে।

একগ্লাস জল

- আজ বহুদিন পর একগ্লাস জল খেলাম

- পুরো গ্লাস?!!

প্রাইভেসি

বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছিলাম। এখন মনে হল ব্যপারটা সামনেই আনা ভালো। নিশ্চয়ই অনেকেই এতদিনে খেয়াল করেছেন, অথবা আবছা আবছা সন্দেহ করেছেন। ফেসবুক, ইউটিউব এরা সব আপনার আমার ফোনে আড়িপেতে বসে থাকছে। কেমন করে? টাটকা ঘটা ঘটনাটা শুনুন।

 

গুজব গল্প

বাঘের ইচ্ছা হল পিঠে খাবে। কিন্তু কি করে খাবে, সে তো পিঠে বানাতেই জানে না। গ্রামে এক ভালো শেয়ালের পরিবার ছিল। বাঘ খবর পেল তারা সংক্রান্তির দিন পিঠে বানাবে। শেয়ালের পরিবারে সে আর তার বউ শিয়াল আর তার দুই বাচ্চা শেয়াল থাকত। সত্যি সত্যিই তারা সংক্রান্তির দিন পিঠে বানাত।

একটু সজাগ থাকতে শিখুন

আজ ৩১শে ডিসেম্বর, ২০২০. আকাশে বিস্কুটের কোনা খাওয়া গত পূর্ণিমার চাঁদ।

   আপনারা আমায় চেনেন, খেয়াল করেন না। আমি করি। কারণ আপনাদের গতিবিধি খেয়াল না রাখলে আবার আমার চলে না। কখন কি ছুঁড়বেন। কখন আপনার চোখে আমার জন্য স্নেহ, কখন রাগ, কখন ঘেন্না, কখন ভয়, সব খেয়াল রাখতে হয়।
...
Subscribe to হাল হকিকৎ