Skip to main content

দেরি হলে বর্ষা পাবে না গাছগুলো

মন যদি নদী হয়, তবে সে নদীর জোয়ার ভাটার সাক্ষী কে গোঁসাই?

    গোঁসাই গোলাপ গাছের গোড়ায় আরেকটু মাটি চেপে বলল, চেতনা। 

    গোঁসাই উঠে দাঁড়ালো। কোমরটা ছাড়িয়ে নিয়ে বলল, আমার সঙ্গে এদিকে এসো দেখি একবার। 

সাড়া দাও

গোঁসাই বাগানে বসে। ফুলের বাগান। একতারায় সুর ওঠে। গোঁসাই ডোবে, মাঝে মাঝে চোখ খুলে তাকায়। চারদিকে দেখে। আবার ডোবে।

বোধন

কোনো এক গ্রামে এক বালক থাকত। তার নাম রাতুল। উদাসীন, আত্মভোলা ছেলেটা সারাদিন মাঠেঘাটে ঘুরে বেড়াত। গান গাইত। গরু চরাত। খেলাধুলাতে মন ছিল না তেমন। মাটি ভিজিয়ে নরম করে শিব গড়ত। সাদা কাগজের উপর দুর্গা, কালী ছবি আঁকত। কৃষ্ণের অষ্টোত্তর শতনাম মুখস্থ গাইতে পারত। শিবের স্তব গাইত। শ্যামাসঙ্গীত যে কত তার কন্ঠস্থ ছিল সে নিজেও জানত না।
...

বাদল দেখ ডরি

মন বলে কিছু হয় না। বাসনা জাগলে মন। ইচ্ছা জাগলে মন। তৃষ্ণা জাগলে মন।

   গোঁসাই চাতালে বসে। চাতালে ধাক্কা খাচ্ছে জোয়ারের জল। এখন বিকাল। গরমের বিকাল। গোঁসাইয়ের একতারাটা গোঁসাইয়ের পাশে রাখা। গঙ্গার হাওয়ায় গোঁসাইয়ের পরনের কাপড়ের খুঁটো উড়ে উড়ে গিয়ে লাগছে একতারার গায়ে।
...

ভ্রমারাম

গোঁসাইকে জিজ্ঞাসা করলাম,
   "গোঁসাই গেলে না সেখানে?"

গোঁসাই বলল, "না গো, তিনি তো আছেন সর্বত্র,
    প্রকাশ শুধু সত্য করুণা যেখানে"

গোঁসাইকে বললাম, "তবে কি সিংহাসনে এখনও রাখা খড়ম?"
...

রসবোধ

শিল্পী বসলেন। তানপুরা বাঁধা হল। তিনি গান শুরুর আগে বললেন, আমি কিছু বলতে চাই শুরুতেই। সবাই উৎসুক, গানের আগে শিল্পী কথা বলবেন? এতো দারুন, জনসংযোগ, এরকম বিদেশেই দেখা যায়, কি বলেন? আশেপাশের সব লোক বলল, বটেই তো, বটেই তো।
Subscribe to গোঁসাই