sumanasya
3 May 2026
তোমারই হাত
তোমারই স্পর্শ
তোমারই চোখ
তোমারই দৃষ্টি
তোমার ওষ্ঠদ্বয়
তোমারই চুম্বন
আমাকেই অনুবাদ করেছে
কতবার। কতভাবে।
আমার কান্না
আমার নীরবতা
আমার অস্থিরতা
আমার একাকীত্ব
আমারই তো
তোমাকে অনুবাদ করেছে
কতবার। কতভাবে।
যেটুকু তবু বাকি থাকল
থাক। বুঝে নেব।
বিনা অনুবাদে। অনুমানে।