সৌরভ ভট্টাচার্য 7 April 2017 বিচার চলছে আসামী বেবাক বোকা বেইমান হৃদয় ফরিয়াদী আমি ওর পক্ষের উকিল নেই কেউ আমার পক্ষের উকিল তো মেলা যুক্তির পর যুক্তি সাজিয়ে... সেকি ধুন্ধুমার কাণ্ড! বিচারক নেই সমুদ্রের ধারে গেছেন ফিরে এসে রায় শোনাবেন হারতে চাইছি সমুদ্রের কাছে Category কবিতা Log in or register to post comments3 views