Skip to main content

যখন এলাম

  তুমি ফিরে গেছ

বসন্তের বাতাসে উড়ছে

    ঝরে পড়া গোলাপের নীরব পাপড়ি

           আর অভিমানী পাতা

তোমার স্মৃতির উদাসীনতায়

     পা রাখলাম কাঁটায়

                ভীষণ অন্যমনস্ক। ব্যথায়।

আকাশ বাতাসে ভর করে ঝুঁকে এলো

    বলল,

       এখন এলে?

বললাম, আমার ভাগ্য।

তখন সন্ধ্যাতারা রাস্তা ভুলে থমকে দাঁড়িয়ে

        এতবড় আকাশে -

                    একা।

Category