সৌরভ ভট্টাচার্য 10 September 2022 প্রতিদিন আমার একটা করে ঘোর ভেঙে যাক প্রতিদিন আমি নতুন করে বুঝি আমার বোঝার বাইরে সংসারে যা আছে তা অসীম প্রতিদিন আমি নিজের কাছে ফিরি ধুলোকাদা মেখে নিজেকে বলি, এই তো বেশ একটা বুদবুদ হারিয়ে গেলে সাগরের কিছু আসে যায় না Category কবিতা Log in or register to post comments11 views