Skip to main content

আবছা অন্ধকার হয়ে আসছে

আবছা অন্ধকার হয়ে আসছে
বৃষ্টির একটানা শব্দমালা স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে

   তোমার না থাকাটাও....

বারুদ জমাচ্ছো

বারুদ জমাচ্ছো। জমিয়ে যাও যাও।
শুধু মনে রেখো,
আগুন কিন্তু সীমানা মানে না।

বাতাস তো অনুভব

বাতাস তো অনুভব
ব্যথাও

বাতাস সজল আজ
ব্যথাও

বৈঠা তোমার হাতে

বৈঠা তোমার হাতে
     তা বলে, জোয়ার-ভাঁটা তো নয়!

বারবার আসার অজুহাত

বারবার আসার অজুহাত দিতে পারব না
আমার বর্ষা বিনা নিম্নচাপেও আসে

কিছু বুঝেছিলাম

কিছু বুঝেছিলাম
কিছু বুঝিনি

তবু যেন সবটাই বুঝেছিলাম

চেয়েছিলাম

তোমাকে প্রতিধ্বনিতে চাইনি
       প্রতিধ্বনিত হতে চেয়েছিলাম

Subscribe to পরমাণু কবিতা
↑