Skip to main content

সাজের বাক্স

রুপ ছিল না, গুণ ছিল না। চঞ্চলতা ছিল। বাড়ির লোক বলত, "অলুক্ষুণে, এ মেয়ে যে কি করে পার হবে বাবা!" সে হাসত। বন্ধুরা বলত, "ক্ষেপী, এ মেয়ে যে কি করে পাস করবে রে বাবা!" সে ভ্যাঙাত।
...

সহযাত্রী

পল্লব চায়ের ভাঁড়টা চা খাওয়ার পর মাঠের দিকে ছুঁড়ে ফেলে দিল। তারপর বাইকে উঠে ব্যান্ডেলের দিকে রওনা দিল হাইওয়ে ধরে। শীতকালের রাত। পল্লব একটা অফিসের কাজে যাচ্ছে।শরীর সাস্থ্য বেশ হাট্টাকাট্টা। প্রতিদিন জিমে যাওয়া কসরত করা মেদহীন শরীর। বয়স আঠাশের আশে পাশে হবে।
...

প্রতীক্ষা

"কেতু তো পাগল করে দিচ্ছে, বুঝলেন মিত্তির মশায়। এবার পুজোয় ওর সাথে ব্যাঙ্গালোরেই থাকতে হবে। সে শুনবেই না। আচ্ছা বলেন এই বাহাত্তর বছর বয়সে শরীরে এত ধকল সয়। তাছাড়া গিন্নীরও তো যা শরীরের অবস্থা!"
...

অ্যাঁ!

অতনু স্টেশানে নামল যখন তখন রাত ১.২০। যদিও মে মাস, তবু এত রাতে এই মফঃস্বলে রিকশা পাওয়ার প্রশ্নই নেই। সে প্রতি শনিবার করে বাড়ি ফেরে। কলকাতার মেসে থেকে MA পড়ছে। এত রাত হয় না সাধারণত। আজ একটা বন্ধুর দিদির বিয়েবাড়ি সেরে আসতে হয়েছে বলেই শিয়ালদহ থেকে লাস্ট ট্রেনটা ধরতে হয়েছে।
...

পথ

বলাইবাবু টিকিট কাউন্টারে বসে। তা প্রায় ২০ বছর হল। বিভিন্ন স্টেশানের নাম শুনতে শুনতে তাঁর প্রায় সবগুলোই মুখস্থ। প্রতিটা স্টেশানের একটা একটা ছবি আঁকা আছে তাঁর মনে। তিনি যান নি কোথাও যদিও। লোকেদের এই যাওয়া আসাটা দেখতেই তাঁর বেশি ভাল লাগে।
...

খুব ঠিক

"আমি একজন মানুষকে চিনতাম। সে সারা জীবন একটাও ভুল করে নি।"

আলোকাশ্রম

পাড়ায় একেবারে ছি ছি পড়ে গেল।

   "শেষমেশ কি না এই!"
   "তাও কি না সাধুর সাথে!"
   "বলি অমন শান্ত সদাশিব স্বামী থাকতে কি না...! ছি ছি..!"
...

শরণাগতি

শরৎকালের সকাল। গুরু বসেছেন ধ্যানে। তাঁর সেবক ব্যস্ত আশ্রমের নানাবিধ কাজে। চারিদিকে শান্ত স্নিগ্ধ পরিবেশ। কাজ সেরে শিষ্য বসলেন আশ্রমের দাওয়ায় আসন পেত

অপরূপ রুপ

স্নানে গেছেন কমলাক্ষ। তিনি ভাস্কর। গ্রামের প্রান্তে ছোট একটা কুটিরে তাঁর কর্মশালা।

তুমি কোন পথে যে এলে

কাপড়খানা নিয়ে তার আর দুশ্চিন্তার অন্ত নেই। খুব দামী কাপড়। তার গুরুর শরীর জুড়ে থাকত এই বস্ত্র। তাঁর শেষ স্মৃতি এটি, এ কি হেলা করবার জিনিস! একটু দাগ যেন না লাগে, গন্ধ যেন না হয়। আহা, কি ধবধবে সাদা! গুরুচরিত্রের মতই শুভ্র। সে যত দেখে তার চোখ তত যায় জুড়িয়ে। কিন্তু কি করে রাখবে সে একে খাঁটি?

অনেক ভেবে সে গেল নগরের সবচেয়ে নামী কাঠের কারিগরের কাছে।
...
Subscribe to অনুগল্প