হে সত্য
সে কথা থাক, যে কথা শুধুই তর্কের ঝড় তোলে
নিজের তোলা ঝড়ের ধূলোয় নিজেই পথ ভোলে
সে আলো জ্বালো, যে আলো মৃত্যুর পারে জাগে
আজ সব পরাভব তোমার চরণে পুনর্জন্ম মাগে
যদি
অপারক আমি
বৃষ্টি
বৃষ্টি
অপেক্ষায়
হাট্টিমাটিমটিম
স্থান - মন্দির
উপস্থিত-
ডাক্তার - রুগী
উকিল - মক্কেল
উদ্দেশ্য - আত্মোন্নতি
ভগবান - কনফিউজড
নেট ফল - কে গায়?
হাট্টিমাটিম তারা মাঠে পাড়ে ডিম
আমি
এক আমি পিছন ফিরে
আরেক আমি সামনে তাকিয়ে
তোমার 'আমি' মাঝখানেতে
আসন বিছিয়ে
একখানে তার ছায়া, আরেকখানে কায়া
(লেখাটা আগেই দেওয়া। Samiranদার হাতের ছোঁয়ায় তা আরেক মাত্রায় উন্নীত হল। ধন্যবাদ দাদা।)
চিরশুচি
ওরা বলল তোমায়
অশুচি
দুশ্চরিত্রা
লজ্জাহীনা
যদি তুমি
যদি তুমি জানতে পারো, তুমি ভগবান
জেনো, তুমি একা হবে
যদি তুমি জানতে পারো, তুমি শয়তান
জেনো, তুমি বোকা হবে
যদি তুমি জানতে পারো, তুমি কিছু নও
জেনো, তুমি বেঁচে যাবে
এমনই
দরজায় তোমায় চিনতে পারিনি
পেরেছি পাপোসে পা মুছে ভিতরে আসার পর
তুমি চলে গেলেও, তোমায় হারিয়েছি বুঝিনি
বুঝেছি, আরেকজন দরজায় আসার পর
