Skip to main content

এমনই দুঃসময়

এমনই দুঃসময়
   "মানবিক" হওয়াও
         খবরের শিরোনাম হয়

যদি

যদি দেওয়ালটুকুতেই 

বনসাই

এখন শোকে কেউ বিবশ হয় না
নিখুঁত নির্ভুল শব্দ চয়নে
    তাৎক্ষণিক শোকগাথা লিখতে
          শিখে গেছে শোকও
হৃদয় গভীর অরণ্য
     কেউ হারিয়ে যায় না
         সে অরণ্যেও ভিড় করছে
                  বনসাই

আমি তুমি ঢেউ 

প্রাণ শেষ হয়।
    প্রাণধারা নয়

শরীর পুড়ে যায়। 
        চেতনা নয়

আমি, তুমি ঢেউ 
     মিলিয়ে যেতেই পারি।
          এ মহাসমুদ্র শুষে নেবে
                 এত ক্ষমতাশালী তুমি নও।

লড়াই চলছে

শুধু জ্বলন্ত শ্মশান তো নয়

শুধু মৃত্যুর সংখ্যাও তো নয় 

লড়াই চলছে
   কেউ গলা উঁচিয়ে
     শিরা ফুলিয়ে
        মুষ্টি বাগিয়ে বলুক
            খবরের কাগজে
               প্রথম পাতায় বলুক

একি শুনি

ও দাদা, ও মহারাজ

একি শুনি
    বন্ধ নাকি আইপিএল
       দেশের ভাগ্যে একি খেল!

"আইপিএল না হলে দেশের লোকে হত পাগল"

এই তো সেদিন

এই তো সেদিন 

মঠে এসে রাত কাটালেন
সবাই বলল,
    ফকিরি নাকি ওঁর স্বভাবে 

কি করিব ভাবি

ত্যাজিলাম সব কিছু
    জনসেবা লাগি
এবে জনগণ ত্যাজে যদি
    কি করিব ভাবি 

আগুনে পোড়ে না

আগুনে পোড়ে না
   ইমন, মল্লার, বসন্ত, কাফি

আগুনে পোড়ে না
সুরধারা আদি-অন্তহীন 
কালের আগুনে ছাই না হওয়া
সেই সে সুর

জানো না তোমরা
   আগুনে পোড়ে না
         আলাউদ্দিন!

Subscribe to উপপত্র
↑