Skip to main content

প্রায়শ্চিত্তের অপেক্ষায়

সকালে নিশ্চিন্তে প্রসন্ন মনে এক কাপ চা আর খবরের কাগজ নিয়ে বসে আছি। সকালের রোদ জানলা দিয়ে এসে আমার পিঠে, খাটের উপর বেশ আয়েস করে বসেছে। মনের মধ্যে এমন পরিপূর্ণতার বোধ যেন সেখানে বিন্দুমাত্র চিড় নেই, ফাঁক নেই, এমন একটা আত্মতৃপ্তির আমেজ।
   ঘর মুছতে মুছতে হঠাৎ খাটের উপর রাখা পেনটার দিকে তাকিয়ে কাজের বউটা বলল, দাদা তুমি এই পেনটাই আমার মেয়েকে দিয়েছিলে না?
...

বৃষ্টি

বৃষ্টির ছাঁট এসে পড়ছে জানলা দিয়ে। বিছানা ভিজে যেতে পারে, পর্দা উড়ে উড়ে যাচ্ছে। জানলাগুলো দিয়ে দেব? না থাক। না হয় একটু ভিজলই। রোদ উঠলেই তো শুকিয়ে যাবে।
...

আপ না ডাউন

মা আপ আর ডাউন ট্রেন খুব গুলিয়ে ফেলতেন। কাঁচরাপাড়া স্টেশানে কি বিধাননগর স্টেশানে দাঁড়িয়ে আছি, ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, মা অমনি জিজ্ঞাসা করতেন, হ্যাঁ রে এটা কি শিয়ালদা থেকে আসছে না যাচ্ছে?
...

মা, আমি আর স্কুটি

ফার্স্ট ইয়ারে পড়ি, সেটা খুব সম্ভবত পঞ্চমীর দিন ছিল। বেশ রাত হয়ে গেছে। আমি ভাই আর বোনকে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকেছি। এমন সাজ আমি এরপরে আর কোনোদিন দেখিনি, কালীমূর্তিকে একটা লাল পেড়ে সাদা শাড়ি পরানো, সব গয়না খোলা, দু'জন মিলে হাত পা মোছাচ্ছে।
...

আরাধ্যা

বইতে পড়েছিলাম, সারদাদেবী বলছেন, সংসারে কেউ তোমার পর নয় মা, জগতকে আপন করতে শেখো।
       এ হল গিয়ে বাণী। পড়া তো হল, কিন্তু দীর্ঘদিন যাবৎ এর উদাহরণ দেখব বলে ভক্ত, অনুরাগী, সাধু, পণ্ডিত কার না দরজায় দরজায় ঘুরলাম। পেলাম না।
...

তর্পণ

উঠান ঘেরা কয়েকটা বড় বড় গাছ। আম, জাম, কাঁঠাল। মাঝে একটা বাড়ি। দুটো বড় ঘর, একটা বারান্দা। টালির ছাদ। বাউলের বাড়ি।
      মদনপুর স্টেশানে বাউল বসে। ভীষণ অসুস্থ। পাড়ার একটা ছেলে পৌঁছে দিয়ে গেছে। টোটো করে। মানুষের উপর অগাধ বিশ্বাস বাউলের।
...

আজ উৎসব। অকারণে কথা বলার উৎসব

রাত হয়েছে। রেল কলোনির ফাঁকা ফাঁকা রাস্তা। আমরা কয়েকজন মিলে সারাদিনের ক্লান্তিকর কাজের শেষে বেরোলাম চা খেতে। চায়ের দোকান বন্ধ, আজ যে বৃহস্পতিবার। তাতে কি, গল্পের দোকানে আঁচ চড়েছে ততক্ষণে। কথা ফুটছে টগবগিয়ে। সব কথাগুলো মানচিত্রহীন। এলোমেলো। আমাদেরই মত।
...

দীপ নিভে গেছে মম

"দীপ নিভে গেছে মম
... নিশীথ সমীরে"
...       এ গানটা যতবার শুনি, মনে হয় পাশে বসে মা শুনছেন। আমরা দুজনে চুপ করে বসে। মায়ের শেষ বছরের রুগ্ন শরীরটা আর নেই। বন্ধ চোখে চন্দনের দাগ নেই। আমার দিকে তাকিয়ে আছেন অপলক, অলক্ষ্যে। এমনভাবে আমি আস্তিক হই। শুধু মায়ের জন্যেই হই। মা এই গানটা শুনতেন। গাইতেন।
...

মেঠো পথ

   সদ্য গৃহপ্রবেশের পুজো শেষ হল। বাড়ি ভর্তি প্রচুর মানুষ। বাচ্চাকাচ্চাদের দৌরাত্ম্য। বৃদ্ধ পুরোহিত মশায়কে চা জল খাওয়ানোর দায়িত্ব পড়ল আমার উপর। 
...

নতুন চটি

      গাড়ি ছাড়ল ন'টা নাগাদ। হালিসহর থেকে। করমণ্ডল এক্সপ্রেস দুপুরে হাওড়া থেকে। মা-কে নিয়ে ভেলোর যাচ্ছি চেক-আপে। নভেম্বরের মাঝামাঝি। গরম রয়েছে কিছুটা, খুব নয়।
...
Subscribe to স্মৃতিকথন
↑