Skip to main content

বুঝেশুনে

ততটাই ওঠো, যতটা উঠলে টাল সামলিয়ে দাঁড়াতে পারো।
ততটাই জানো, যতটা জানলে হৃদয়ের সাথে চলতে পারো।
ততটাই শোনো, যতটা তুমি ভাণ না করে শুনতে পারো।
ততটাই দেখো, যতটায় তুমি রংগুলোকে চিনতে পারো।
...

চৌকাঠে

সারাদিন আমার দরজার পাশেই কাটল।
ঘরেও গেলাম না, পথেও নামলাম না।
দরজায় রইলাম দাঁড়িয়ে।
কেউ দাঁড়াল, কেউ চলে গেল তাকিয়ে।
কেউ দুদিন বিশ্রাম নিয়ে বলল,"যাই"।
তাদের কিছু আছে আমার ঘরে
...

ভুল চেষ্টা

ও শান্তিতে থাকতে চাইল না।
না কি পারল না? জানি না।
সবার আগে যেতে চেয়ে হল একা।
তবু থামার কোনো কারণ খুঁজে পেল না।
...

ইচ্ছা ছিল

ইচ্ছা ছিল অন্যরকম হবে।
আকাশ থাকবে নীল।
তাতে থাকবে চাঁদ, তারা আর রামধনু।
হল না।
আকাশ ভরল মেঘে।
ভাঙল বাড়ি ঝড়ে।
...

উত্তরণ

সারাদিন তুমি মৃত্যুর আসার পথ বন্ধ করে চলেছ।
এবার থাম, তুমি ক্লান্ত।
সে আসবেই।
বরং জীবনটাকে দেখ, ভালবাসো।
তুমি বলবে, জীবনকেই তো আমি ভালবাসি, তাই তো মৃত্যুকে রাখি ঠেকিয়ে।
আমি বলব, না। তুমি জীবনকে ভালবাসো নি কোনদিন।
লোভ করেছ।
বেঁচে থাকার আনন্দকে সহজ ভাবে নাও নি।
কাড়তে চেয়েছ,তোমার বরাদ্দর চেয়ে বেশি।
তাই এত ভয় তোমার। মৃত্যু কে দেখ বিভীষিকা!

থাকবো না

এখানে চাঁদ দেখতে ন’তলা সিঁড়ি ভাঙ্গতে হয়,
অলকা পারে না।
এখানে মনের কথা বুদ্ধি দিয়ে বলতে হয়,

দাও

এত ফুল জড়ো করেছ সিংহাসনে? কেন?
তার চেয়ে থাক না কিছু গাছে।
কিছু তোলো সাজিতে।
Subscribe to কবিতা