Skip to main content

পরিচয়

"কেমন আছেন?"
"ভালো আছি।"

এই দুটো সংলাপে ভর করেই ওনাকে
আমি আজ প্রায় দশ বছর হল চিনি।
...

একলা যাবি

ডাকবি ডাক, এখনই ডাক,
ওদের আসতে অনেক দেরি।
সবাই মিলে যায় না যাওয়া,
যেতে হবে একলা তোরই।
...

ভুল

"একটা বিস্কুট খেলে কি বা হয়?"
ভদ্রমহিলা বার তিন কথাটা আওড়ালেন।
বলেছিলাম,"বিস্কুটে কি ভয়?
একটা বিস্কুট খেলে কি বা হয়?"

না, ওনার বাড়ি বিস্কুটের অভাব নেই,
অভাব একটাই,
এই কথাটা বলার লোক নেই।
...

অসময়ে

আমি কি হঠাৎ মরে যাব?
নাকি রোগে ভুগে?
অসময়ে, নাকি বৃদ্ধ হয়ে?
কেউই জানি না আগে থাকতে।
...

সুখের বাঁধ

বুকের মধ্যে সুখের নুড়ি জড়ো করতে লাগলাম
কখন তৈরি হল বাঁধ
আনন্দের স্রোত গেল থমকে
ভ্রুক্ষেপও করলাম না,
মত্ত হলাম আরো নুড়ি কুড়াতে।
...

আবর্তন

বাইরের নিষ্ঠুরতা দেখে আতঙ্কে শিউরে উঠে

বললাম, "হা ঈশ্বর দেখতে পাচ্ছ না!"

ভিতরে দেখলাম কি চরম সহ্য শক্তি মানুষের,
বললাম, "হা ঈশ্বর আর কত?"
...

ছেলেটা

ছেলেটা একটা বড় ব্যাগ নিয়ে কিছু বিক্রি করতে আসল।
খুব গরম। রোদে ঝলসে ওর সারা মুখ।
বললাম, "বোসো।"
রোগা শরীরে অপুষ্টির থাবা। বয়স চোদ্দ-পনের হবে।
...

ঘুরে-ফিরে

দেখা হল
কথা হল।

চেনা হল
ভাব হল।

জমে গেল
...

ভেন্টিলেশান

যা ঘটছে চারিদিকে কেন ঘটছে?
আমি ভেন্টিলেশানের সামনে বসে,
তোকে নিয়ে যাব।
ডাক্তার বলেছে তোর মস্তিস্ক নাকি মৃত
শুধু হৃৎপিন্ড চলছে।
...

তবু তুমি ব্যর্থ

তুমি সারা মহাকাশ তোমার করে পেতেই পারো,
পেতেই পারো পৃথিবীর অন্তিম ধূলিকণার উপর আধিপত্য।
তবু তুমি ব্যর্থ,
যদি না পেলে এক ফালি হৃদয়ে একটুকরো বাসা।
...
Subscribe to কবিতা