sumanasya
17 May 2026
সূর্যোদয়ের মত মানুষ সেখানে দাঁড়িয়ে ছিল না
বুকে কান পাতলে সমুদ্রের গর্জন শোনা যায়
এমন মানুষ কদিন নিরুদ্দেশ যেন ছিল
কাঁধে চড়লে যার
উত্তরমেরু আর দক্ষিণমেরু কোলাকুলি করে
সে মানুষটাকে কে কবে শেষ দেখেছে
কেউই মনে করতে পারল না
এক মুঠো ধুলো,
এক জগত অন্ধকারকে বলল,
ধুলোয় মিশে ধুলো থেকে জাগা মানুষের গল্প আমি শুনেছি। বলব, শুনবে?
ভোরের আলো তখন
অদৃশ্য সময়ের হাত ধরে মহাকালের সমুদ্র নাইছে
ভেজা বাতাস বলল, ভুলো না যেন,
শ্বাসবায়ুর চেয়ে সত্য তুমি
নইলে সেও ব্যর্থ