সৌরভ ভট্টাচার্য 17 January 2021 শুশ্রূষা শিশুর হাসি শুশ্রূষা তারায় তারায় শুশ্রূষা তোমার গানে শুশ্রূষা নোঙর তোলায় শুশ্রূষা সবুজ ঘাসে শুশ্রূষা গাছের ছায়ায় শুশ্রূষা চোখের জলে শুশ্রূষা বর্ষা ধারায় শুশ্রূষা বিরাগী মনে শুশ্রূষা পথের ধুলায় শুশ্রুষা আমায় ভুলে আমাকেই খুঁজে ফেরায় Category কবিতা Log in to post comments2 views