সৌরভ ভট্টাচার্য 2 January 2017 সরে এলাম তুমিও একটু সরে দাঁড়াও মাঝখান থেকে অভিমানগুলো বয়ে যাক ক্ষেতে জমে থাকা বর্ষার জলের মত মিশুক নদীতে তুমি একটু সরে দাঁড়াও আমিও সরি একটু মাঝে থাকুক আলের মত সরু যাতায়াতের পথ অভিমানের Category কবিতা Log in to post comments2 views