সৌরভ ভট্টাচার্য
6 March 2021
তুমি নিশ্চিন্তে এসো
আমার নিঃস্বতা
আমায় লজ্জা দেয় না আর
তুমি নিশ্চিন্তে ফিরো
আমার রিক্ততা
আমায় কুণ্ঠিত করে না আর
শুধু যেটুকু সময় তুমি থাকো
তোমার ঘাসের মত নরম চাহনি
বড় পীড়া দেয় আমায়
আমার রুক্ষ মর্মে
এতটুকু ছায়া বেঁচে নেই আর
যে ওটুকু সময় তোমায় দিই!
যদি পারো
ক্ষমা কোরো আমায়
Category
- Log in to post comments
- 8 views