সৌরভ ভট্টাচার্য
14 June 2018
মেয়েটা প্লাস্টিক কারখানায় কাজ করত
কারখানায় যেতে
খারাপ পাড়ার পাশের গলিতেই যেতে হত
সবার ভাবতে শান্তি লাগত
মেয়েটা খারাপ পাড়াতেই কাজে যেত
দুশ্চরিত্র স্বামী ছেড়ে আসা
লড়াইয়ে বাঁচা একা মেয়ে
গরীব মেয়ে
এর চাইতে ভালো উপসংহার
আর কি-ই বা টানা যেত
প্লাস্টিক কারখানা রূপকথা হল
খারাপপাড়া বাস্তব হয়ে
লালায় মিশে রোচক হত
Category
- Log in to post comments
- 2 views