সৌরভ ভট্টাচার্য 5 January 2018 রাত অনেক হল না তুমি আসবে না তো আসবে ঘুম দুটো চোখের পাতা একে অন্যের দিকে তাকিয়ে তাকিয়ে রাত কাটিয়ে দেবে তবু এক হবে না, বন্ধ দরজার পাল্লা দুটো থাকবে উৎসুক তোমার হাতের টোকা, তোমার পায়ের শব্দ বুকের ভিতর এক চিলতে আগুন নিভেও নিভবে না Category কবিতা Log in to post comments5 views