সৌরভ ভট্টাচার্য 13 July 2018 তোমায় আমি কাছের ভাবি নিজের ভাবি না তোমার কাছে আশা রাখি দাবি রাখি না যে ঝরণাটা নদী হবে নামছে দেখো ছুটছে দেখো ওকে আমার দেখেই শান্তি আগল ঘিরি না তৃপ্ত আমি মুক্ত আমি পূর্ণ আমি শ্বাসবায়ু হোক যতই কাছের আপন তো নয়! আমিও জেনো আলিঙ্গনে প্রাচীর ঘিরি না Category কবিতা Log in to post comments3 views