sumanasya
7 March 2026
পাকড়াশী চিন্তায় আছেন। পাকড়াশী ভক্তিমান মানুষ। প্রতিদিন শুতে যাওয়ার আগে রামায়ণ মহাভারত পড়ে শুতে যাওয়া সেই যুবক বয়েস থেকে অভ্যাস। এখন অবসরপ্রাপ্ত। কিন্তু অভ্যাসটা আজও টিকে আছে।
সেদিন রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি মন্দিরে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন এই সংকট থেকে বাঁচানোর জন্য। এমন সময় মা সীতার আবির্ভাব হল। তিনি সব শুনে বললেন, দুঃখ করিস না বাছা। আমার কথা ভাব। আমিই কি প্রমাণ করতে পেরেছিলাম আমার স্বামীর কাছে যে আমি অযোধ্যায় তাঁর সঙ্গে থাকার যোগ্য? পারিনি তো। কতবার জঙ্গলে যেতে হল বল। শেষে আরো প্রমাণ চাইতে, আমি বললাম ধরিত্রী দ্বিধা হও। নইলে কে জানে বাপু, যদি শ্রীলঙ্কায় পাঠিয়ে দিত?
পাকড়াশীর ঘুম ভাঙল। মনটা কেমন আরো ঘেঁটে গেলো।