সৌরভ ভট্টাচার্য 14 January 2019 হয়ত তুমি ফুলের মরসুমে জম্মাও নি গত মরসুমের কয়েকটা শুকনো পাপড়ি প্রাণহীন কিছু শিকড়ই পেয়েছ হাতে তবু আগামী প্রজন্মকে অঙ্কুরোদগমেরই গল্প শুনিয়ো বিদায় নেওয়ার আগে নইলে যে বিশ্বাসঘাতক হবে! Category কবিতা Log in to post comments