সৌরভ ভট্টাচার্য 26 July 2016 মেঘ পাল্টানো মেঘের ছবি তোমার চোখেতে চোখ দমকা হাওয়ায় খোলা চিঠি এবার বন্যা হলেও হোক মেঘ ঢেকেছে তারার আলো আলোর স্পর্শে হাত ফুলের গন্ধ তোমাতে মিশে শ্বাসেতে রাখল হাত বুকের ভিতর ঢেউয়ের আছাড় ঝড়েতে বাঁধা ঘর বিদ্যুতে দেখা সামনের পথ মাটিতে লুটানো মরণ-ডর Category কবিতা Log in to post comments2 views