সৌরভ ভট্টাচার্য
11 September 2019
কতটা দূরেই বা দাঁড়িয়েছিল
এক হাত হবে
ব্যস্ত রাস্তায়
আর কতটা কাছেই বা দাঁড়ানো যায়
ব্যস্ত রাস্তায়
আর কতটা দূরেই বা সরে থাকা যায়
তবু এক আকাশ কালো মেঘ
চাঁদকে ঢেকেও
বৃষ্টিতে কথা বলল না
অনুপ্রবেশকারী হয়ে
আমাদের কথায়
বৃষ্টি নামল
ঘরে ফেরার পর
যখন তোমার থেকে আমার
এক আকাশ দূরত্ব
আমরা মেঘদূতের অপেক্ষায়
Category
- Log in to post comments
- 6 views