সৌরভ ভট্টাচার্য
15 February 2021
তোমার মনে হতেই পারে
মানুষ বড় স্বার্থপর
সে তো চিরকালই বলো
অতশত না ভেবে ভাই
নিজের মনে চলো
তোমার মনে হতেই পারে
মানুষ বড় অবুঝ
সে তো চিরকালই বলো
অতশত না ভেবে ভাই
নিজেই বুঝে চলো
তোমার মনে হতেই পারে
মানুষ বড় মিথ্যাবাদী
সেও তো চিরটাকাল বলো
অতশত না ভেবে ভাই
নিজের আলোয় চলো
তোমার মনে হতেই পারে
মানুষ বড় সুবিধাবাদী
সে তো চিরটাকালই বলো
অতশত না ভেবে ভাই
নিজের ভালোয় চলো
বেশি যদি তলিয়ে ভাবো
তবে তফাত কোথায় বলো
ও যেখানে সাদা
তুমি সেখানে কালো
আবার ও যেখানে কালো
তুমি সেখানে ধলো
পুরো জগত তাই তো রে ভাই
খেলছে সাদাকালো
Category
- Log in to post comments
- 3 views