সৌরভ ভট্টাচার্য 7 October 2021 কেউ যদি কথা না বলে তবে দীর্ঘশ্বাসের নিম্নচাপ জমে হঠাৎ একদিন ওঠে ঝড় অন্ধরা দেখতে শুরু করে পঙ্গুরা হাঁটতে শুরু করে বোবারা স্বরবর্ণে শ্বাস ভরে ঠেলা দেয় ব্যঞ্জনবর্ণে কালের চাকা ঘোরে কেউ যদি কথা না বলে তবে কাল সাগরে নিম্নচাপ জমে Category কবিতা Log in to post comments7 views