সৌরভ ভট্টাচার্য 24 August 2019 বীজকে জল বলল, ওঠো বাতাস বলল, জাগো মাটি বলল, বাইরে এসো অঙ্কুরিত হল বীজ জল বলল, আমার জন্য বাতাস বলল, আমি না হলে.. মাটি বলল, যেন আমি কিছুই না বীজ উপরের দিকে তাকাল আকাশকে বলল - আর যদি আমি না চাইতাম! Category কবিতা Log in to post comments1 view