সৌরভ ভট্টাচার্য
2 March 2021
এই যে মাঝে মাঝে
যাব যাব বাই ওঠে তোমার
ভাবটা এমন
যেন ধুম করে চলে গেলেই হয়
চৌকাঠ পেরোলেই আদিগন্ত সমুদ্র
নাকি খোলা তেপান্তরের মাঠ
নাকি হিমালয়ের কোল
কারা এত ডাকে তোমায়?
আমার মুখের দিকে তাকিয়ে
সত্যি করে বলো তো?
হাতের নাগালে যা আছে
তা ছাপিয়ে
হাতের নাগালের বাইরে আছে সব
এ বুদ্ধিকে কি বলো তুমি
বৈরাগ্য না অভিমান?
Category
- Log in to post comments
- 3 views