একটা এক রত্তি ঘরে
এতগুলো দড়ি টাঙিয়ে
এত চাদর মেলে রেখেছ কেন?
একটু রোদ বাতাস ঢোকে না
আঁশটে গন্ধ চারদিক
এ খোপে, ও খোপে, সে খোপে
একি বিপজ্জনক সংসার তোমার!
বাইরে এসো। বেরিয়ে এসো।
রোদে দাঁড়িয়ে বলো, তুমি ভালো নেই
তোমার সারা গায়ে হলুদ ছোপ ছোপ বিষন্নতা
আরাম লাগবে