sumanasya
17 September 2026
প্রদীপের নীচে জমেছে গাঢ় অন্ধকার
পিছল পুকুরধার
ভাদ্রের আকাশে জমে কালো পেঁজা মেঘ
বিদ্যুৎ উঠল চমকে
উঠল ঝড়
গাছের মাথাগুলো দুলতে লাগল পাগলের মত
প্রদীপ নিভু নিভু
অন্ধকারে ডেকে উঠল প্যাঁচা, শেয়াল
একজন পথহারা মানুষ পুকুরধারে বসে
তাকে পথ ভুলিয়েছে বিপন্ন দীপশিখা
ভেবেছিল অভ্রান্ত সে
Category
- Log in to post comments
- 1 view