sumanasya
26 April 2026
মানুষের আশ্রয়, ভালো ভাষা। ভালো বাসা, ভালোবাসাই শুধুই নয়। কোথায় হারিয়ে ফেলছ মানুষ? ভালো ভাষা? চিত্ত, তোমার জিহ্বায় এত রক্ত কেন? এত বিষ? কেন অহর্নিশ? ছন্দ চাই না, চাই না অলঙ্কার। ভাষায় থাকুক শান্ত শীতল শালীনতা। সত্য জন্মাক শুদ্ধ তর্কের যুক্তিমন্থনে। সব পাঁকই কী গো পঙ্কজ দেখে? থাক থাক তবে পঙ্কগামীনতা। চিত্ত হোক ভালো ভাষাযামী।