Skip to main content

 

পুরোনো গল্প ইতিহাস পড়লে কী শান্তি লাগে। গ্রামে একজন জমিদার থাকত। তার পেয়াদা থাকত। আর গ্রামে কয়েকটা মন্দির থাকত। সবাই পুজো দিত মন্দিরে আর কর দিত রাজাকে। রাজা অপরাধীদের ধরে ধরে বিচার করতেন। ভগবান শাপে বরে ভক্তকে জিইয়ে রাখতেন। সব ঠিক চলছিল। ভক্তিতে শ্রদ্ধায় শান্তিতে সব ঠিক চলছিল। মাঝখান থেকে এই সাহেবগুলো এসে গোল পাকালো। কী একটা ইংরেজি ভাষা শিখিয়ে দিল। আর এগুলোও হাভাতের মত তাই গিলল। তারপর ইংরেজি পড়ে ওদের নকল করে ডেমোক্রেসি, আইন আদালত, হিউম্যান রাইটস আরও কী কী সব ম্লেচ্ছ কথা শিখল। আমাদের ওসব মানায়? কেন রে ভাই, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। শুনিসনি? রাজা জমিদার পুরোহিত যা বলতেন তাই ধ্রুব সত্য মেনে নিয়ে তো আমাদের শান্তিতে দিন কাটছিল? তবে? যা হোক। ওরা গেছে অনেকদিন হল। এবার আগের মত সব করে নে দেখি। ওসব ইংরেজি বুলি, পাশ্চাত্যের কী সব আদর্শ ছাড় দেখি। শান্ত হ। বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদূর। এই মূল কথা। আয় আমরা বেঁধে বেঁধে ঘুমিয়ে ঘুমিয়ে থাকি। ভগবান সব দেখছেন, আমার অত আগ বাড়িয়ে সব দেখার কী আছে ভাই? বাদ দে তো!