sumanasya
31 March 2026
পথ আগলিয়ে দাঁড়াতেই পারো আগলে। কতদিন? তুমি জানো না, পথের মৃত্যু হয় না, মরণ হয় আগলের।
ভাষা আগলিয়ে দাঁড়াতেই পারো স্লোগানে। কতদিন? তুমি জানো না, ভাষার মৃত্যু হয় না, সঞ্জীবনী অশ্রুতে সে জেগে ওঠে বারবার, মরণ হয় স্লোগানের।
মিথ্যার দিকে পুবদিগন্ত খোঁজো মরিয়া হয়ে। খুঁজতেই পারো। কিন্তু কতদিন? জানো না তুমি, অরুণোদয় ভাষণে জাগে না, ওঠে সে প্রতিবাদ হয়ে, অত্যাচারের অন্ধকারে আপোষহীন।