সৌরভ ভট্টাচার্য 28 July 2019 দড়ি খুলে দাও। ভেসে যাক। ফেরার হলে ফিরবেই অন্যথায় পাড়ের সাথে কেবল ঠোকাঠুকি যাচ্ছেতাই হাতে-পায়ে পড়বে? বালাইষাট! তার চেয়ে নাইবা হল চোখাচোখি তোমার রইল মাটি তার রইল জল মধ্যিখানে সময় আর বাতাস নিয়ে পৃথিবী তো রইলই, অবিচল Category কবিতা Log in to post comments2 views